Latest

Country

খাল দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: পানি সম্পদ মন্ত্রী

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা চৌক্কার খাল পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, অনির্বাচিত সরকারের সময় প্রভাবশালীদের বাঁধা সত্ত্বেও খাল খনন কার্যক্রম থেমে যাবে না।

মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল ও নদী দখল করা শিল্প কারখানা ও ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসময় দীর্ঘদিন ধরে খাল সংরক্ষণ ও উদ্ধার আন্দোলন চালানো পরিবেশ কর্মীরা মন্ত্রীর হাতে স্মারক লিপি তুলে দেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা এস এম রফিকুল ইসলাম বাচ্চু, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক মো আলম হোসেন, জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন, পানি সম্পদ মন্ত্রীর একান্ত সচিব মাসুম রেজা, উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদসহ পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে মন্ত্রীরা লবলং খাল ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে খাল সংরক্ষণ ও উন্নয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

৬২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন