Latest

Law & Court

৪ আসনে ব্যালট ও ফলাফল শিট হেফাজতের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনে কারচুপির অভিযোগে করা আবেদনের প্রেক্ষিতে চারটি সংসদীয় আসনের ব্যালট পেপার ও ফলাফল শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২ মার্চ) প্রার্থীদের দায়ের করা আবেদনের শুনানি শেষে আদালতের নির্বাচনী বেঞ্চ এ আদেশ দেন।

অভিযোগকারী চার প্রার্থী হলেন—কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনের মো. শরীফ উদ্দিন। তাঁরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী।

এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার আওতায় নির্বাচনী অনিয়মের অভিযোগ শুনানির জন্য হাইকোর্ট বিভাগে একটি নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ বর্তমানে এসব আবেদনের শুনানি করছেন।

উল্লেখ্য, কারচুপির অভিযোগ তুলে বিএনপির পক্ষ থেকে মোট সাতটি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর পক্ষ থেকে তিনটি আসনে ব্যালট ও ফলাফল শিট সংরক্ষণের নির্দেশ চাওয়া হয়। ইতোমধ্যে কয়েকটি আসনে এ সংক্রান্ত আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া আরও কয়েকটি আসনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

৭৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন