Latest

Country

তালায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে আসবাব ও কাগজপত্র

স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা  

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

রোববার (১ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইচমিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার অভিযোগ করেন, পরিকল্পিতভাবে কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে কার্যালয়ের আসবাবপত্র ও প্রয়োজনীয় দলীয় নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির বলেন, আগুনে কয়েকটি চেয়ার পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন