Latest

Country

কুয়াকাটায় জমি দখলের মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৬:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় হাউজিং কোম্পানি এলিড হোল্ডিং লিমিটেডের স্থানীয় প্রতিনিধি জামাল দেওয়ান কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কোম্পানির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।

রবিবার (১ মার্চ) বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে জামাল দেওয়ান জানান, কোম্পানি কুয়াকাটার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া ও গঙ্গামতি এলাকায় বৈধ কাগজপত্রে ৯০ নং খতিয়ান থেকে ৪৫ একর জমি ক্রয় করেছে। এছাড়া তিনি নিজেও কোম্পানিকে দেড় একর জমি বিক্রি করেছেন, যেখানে কোম্পানি সাইনবোর্ড স্থাপন করেছে।

তিনি অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন—শাহজাহান মুসুল্লি, জাকারিয়া মুসুল্লি, ফারুক ও নাইম মুসুল্লি—কোম্পানি এবং তার উপর ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তাদের হাতে কোম্পানির ক্রয়কৃত জমির কোনো দাগ খতিয়ান নেই এবং কোম্পানি বা জামালের সঙ্গে তাদের কোনো লেনদেন নেই।

জামাল দেওয়ান বলেন, “এলিড হোল্ডিং লিমিটেড কুয়াকাটায় কোটি কোটি টাকা বিনিয়োগ করছে। এমন অপপ্রচার বন্ধ না হলে আমরা আইনের আশ্রয় নেব।” তিনি সাংবাদিকদের প্রতি সরেজমিনে গিয়ে সত্য উদঘাটনের আহবান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির সার্ভেয়ার খলিলুর রহমান, জমি মালিক জব্বার গাজী, মন্নান হাওলাদার, নজরুল মোল্লা সহ আরও অনেকে।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন