Latest

Country

ঝিনাইদহে রমজানকে ঘিরে বাজার মনিটরিং জোরদারের আহ্বান

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৬:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান।

এছাড়া বক্তব্য দেন জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, জেলা ক্যাবের সভাপতি হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাবের সাধারণ সম্পাদক শরিফা খাতুন।

বক্তারা বলেন, রমজান মাসকে কেন্দ্র করে যেন কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার তদারকি প্রয়োজন। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি বন্ধে কঠোর নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান এবং ভোক্তাদেরও সচেতন থাকার পরামর্শ দেন। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন