Latest

Country

সিরাজদিখানে মাটি কর্তন ঠেকাতে সেনাবাহিনীর অভিযান, আটক ১

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা এলাকায় অবৈধ মাটি কর্তন প্রতিরোধে গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান ও টহল কার্যক্রম চালানো হয়।

অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. তানজীব, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, সার্কেল এএসপি আনোয়ার পারভেজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকি এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

যৌথ বাহিনী উপজেলার লতব্দির রামকৃষ্ণদি, বালুচরের কয়রাখোলা, বাসাইলের ঘোড়ামাড়া ও কেয়াইন এলাকায় টহল দেয় এবং সন্দেহভাজন স্থানে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্রাট (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা এবং কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্টসহ এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন