Latest

Country

জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে ফাঁস দিয়ে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি

রবিবার, ১ মার্চ, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহের জেরে খালেদা বিবি নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল বাকির বিরুদ্ধে।

শনিবার রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খালেদা বিবি এলতা উত্তর পাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে এবং একই গ্রামের আব্দুল বাকির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বিভিন্ন অজুহাতে আব্দুল বাকি তার স্ত্রীর কাছে টাকা দাবি করতেন। টাকা না পেলে স্ত্রীর স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করে দিতেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে তিনি স্ত্রীর স্বর্ণের চেইন ও মোবাইল ফোন নিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে খালেদা বিবি গ্রামবাসীকে অবহিত করেন। পরে একটি পারিবারিক বৈঠকের মাধ্যমে তার স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ফেরত দেওয়া হয়।

বৈঠক শেষে গ্রামবাসীরা স্থান ত্যাগ করলে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘরে প্রবেশ করেন। রাত আনুমানিক তিনটার দিকে সাহরি খাওয়ার জন্য বাড়িতে থাকা মৌসুমি কাজের লোক আব্দুল বাকিকে ডাকতে গেলে তিনি দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যান। পরে ওই কাজের লোক ঘরে গিয়ে খালেদা বিবিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন এবং ধারণা করেন, স্বামী আব্দুল বাকি তাকে হত্যা করে পালিয়ে গেছেন।

খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্র নাথ জানান, ঘরের ভেতর খালেদা বিবিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন