Latest

Country

পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 

শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ বলেছেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে দুর্নীতির ক্ষেত্রে মন্ত্রণালয় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

একই সাথে তিনি বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রত্যেক কর্মকর্তা ও ইঞ্জিনিয়ারকে বিষয়টি পরিষ্কারভাবে জানানো হয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পঞ্চগড়ের বোদা পৌরসভার দুলাল তলী বাধঁ এলাকায় খাল পুনঃখননের কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই এবং পরিদর্শন করতে গিয়ে এ কথা জানান।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, পানি উন্নয়ন বোর্ড সম্পর্কিত মানুষের খারাপ ধারণা পাল্টাতে বিশেষভাবে খাল খননের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দখলমুক্ত করে খাল ও নদী আগামী ৬-৭ মাসের মধ্যে সম্পূর্ণ খনন করা সম্ভব হবে।

পরিদর্শনকালে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন