Latest

Country

নরসিংদীতে কিশোরী ধর্ষণ–হত্যা: বিএনপি নেতা বহিষ্কার, আরও ৩ জন গ্রেপ্তার

মো. শামীম মিয়া, নরসিংদী
মো. শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।

এদিকে মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে মাওনা এবং হযরত আলীকে গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

এর আগে শুক্রবার দুপুরে এ মামলায় পাঁচ আসামি গ্রেপ্তারের তথ্য দেন বাংলাদেশ পুলিশ-এর ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ নিয়ে কিশোরী হত্যা মামলার মোট ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন