Latest

Country

ভ্যান হারানো অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন প্রবাসী

হাবীব চৌহান, কুষ্টিয়া
হাবীব চৌহান, কুষ্টিয়া

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যান চুরির ঘটনায় অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছেন এক যুক্তরাষ্ট্র প্রবাসী। উপজেলা প্রশাসনের মাধ্যমে মনোব্বর শেখ (৬৫) ও তার স্ত্রী ছকিনা খাতুন (৫৪)-এর জন্য ১৮ হাজার ১৫০ টাকা আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি।

অসহায় দম্পতি উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের বাসিন্দা। গত ১৮ ফেব্রুয়ারি ভোরে মনোব্বরের উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি নিজ বাড়ি থেকে চুরি হয়। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে তিনি কুমারখালী থানায় লিখিত অভিযোগ করেন। ভ্যান হারিয়ে ছয় সদস্যের পরিবারটি চরম দুর্দশায় পড়ে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী শাহেদ (পরিচয় প্রকাশে অনিচ্ছুক) অনলাইনে বিষয়টি দেখে বিকাশের মাধ্যমে ১৮ হাজার ১৫০ টাকা পাঠান।
শুক্রবার দুপুরে স্থানীয় সংবাদকর্মী মিজানুর রহমান নয়নের উপস্থিতিতে মনোব্বরের হাতে অর্থ তুলে দেওয়া হয়।

সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ছকিনা খাতুন বলেন, একটি নতুন ভ্যান কিনতে আরও অর্থ প্রয়োজন। মনোব্বর বলেন, অসুস্থ শরীর নিয়েও তিনি পরিবারের ব্যয় নির্বাহে ভ্যান চালাতেন; এখন দ্রুত একটি ভ্যানের ব্যবস্থা হলে আবার কাজে ফিরতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, উপজেলা প্রশাসন সাধ্যমতো সহযোগিতা করবে এবং সমাজের বিত্তবানদের এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

৩৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন