Latest

Country

জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের কালাইয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার আব্দুল মতিন গোপনে টিসিবির মালামাল ব্যবসায়ীর কাছে বেশি দামে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় তাঁকেসহ তিনজনের বিরুদ্ধে কালাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন উপজেলা উদয়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম বুলবুল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ভ্যানযোগে ১২ বস্তা টিসিবি পণ্য নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বেলাল হোসেন ও রতন মিয়াকে আটক করেন। বেলাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারের একজন ব্যবসায়ী এবং রতন মিয়া ভ্যানচালক। তাঁরা জানান, টিসিবি ডিলার আব্দুল মতিন বৃহস্পতিবার টিসিবির পণ্য বিতরণ শেষে ১২টি প্লাস্টিকের বস্তায় চাল, ডাল, ছোলা ও তেল বেলালের কাছে বিক্রি করেছিলেন।

সন্দেহ হলে স্থানীয়রা মোসলেমগঞ্জ বাজারে তাঁদের আটক করে এবং বস্তা খুলে পণ্যের সত্যতা যাচাই করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী বেলাল ও ভ্যানচালক রতনকে আটক করে এবং টিসিবির মালামাল জব্দ করে।

মামলার বাদী মোঃ গোলাম বুলবুল জানান, জব্দকৃত টিসিবি পণ্যের মধ্যে রয়েছে ১০০ কেজি চিনি, ১০০ কেজি মসুর ডাল, ১০০ কেজি ছোলা, ৫৩ কেজি চাল এবং ৯৭ বোতল সয়াবিন তেল। তিনি আরও বলেন, টিসিবির ডিলার আব্দুল মতিন বাইরে থেকে মালামাল বিক্রি করেছিলেন। ফোনে তাকে পাওয়া না যাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “টিসিবির পণ্যগুলো গোবিন্দগঞ্জের কামদিয়া বাজারের ব্যবসায়ী বেলালের কাছে বিক্রি করেছিল ডিলার আব্দুল মতিন। পণ্যগুলো নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটকে দেয়। পরে আমরা ব্যবসায়ী বেলাল ও ভ্যানচালক রতনকে আটক করে থানা হেফাজতে রেখেছি। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে ডিলার আব্দুল মতিন এখনো আটক হয়নি।”

২৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন