Latest

Country

ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের মুজিব সড়কে অবস্থিত ফরিদপুর জেনারেল হাসপাতাল-এর সীমানার ভেতরে থাকা একটি বড় মেহগনি গাছ হঠাৎ ভেঙে সড়কের ওপর পড়ে যায়।

এতে সড়ক দিয়ে চলাচলরত তিনটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার (বেলা সাড়ে ১১টা) হাসপাতালের জরুরি বিভাগের একতলা ভবনের পেছনে দেয়াল সংস্কারের কাজ চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন দেয়াল নির্মাণের জন্য গাছের গোড়ার পাশের মাটি খনন করা হয়েছিল। এতে গাছটির ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সকালে হালকা বাতাসের মধ্যেই গাছটি ভেঙে পড়ে সড়কে চলাচলরত তিনটি ইজিবাইকের ওপর।

ইজিবাইক চালক মামুন মিয়া জানান, হঠাৎ করেই গাছটি তার গাড়িসহ পাশের আরও দুটি ইজিবাইকের ওপর পড়ে। এতে তার ও চুন্নু ব্যাপারীর ইজিবাইকের ছাদ ভেঙে যায়। তুষার ব্যাপারীর ইজিবাইকও ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত কোনো যাত্রী বা চালক আহত হননি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা গাছটি কেটে সরিয়ে দেন। জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, গাছটি আড়াআড়িভাবে পড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, দেয়াল নির্মাণের কাজটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের ডেকে কারণ জানতে চাওয়া হয়েছে। বিভাগটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত তিন ইজিবাইকচালককে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

২৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন