Latest

Country

পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ৫নং ওয়ার্ডে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী জসিম হাওলাদার নিজ বাসা থেকে এ চুরির অভিযোগ করেন।

জসিম হাওলাদার জানান, তার স্ত্রী দীর্ঘদিন বাড়িতে নেই। তিনি গত সপ্তাহে চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। আজ বাসায় ফেরার পর তিনি দেখেন সামনের দরজার তালা ভাঙা। পাশের ছোট তালা খুলে তিনি প্রতিবেশী ও আত্মীয়দের সহায়তায় ভিতরে প্রবেশ করেন।

ভেতরে গিয়ে দেখা যায়, আলমারি, সুকেসসহ সকল আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। চোররা নগদ ১৫ হাজার টাকা এবং আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার লুট করে পিছনের দরজা দিয়ে পালিয়েছে।

কলাপাড়া থানার এস আই মো. রাসেল জানান, এর আগে জসিম হাওলাদার পারিবারিক বিষয় নিয়ে থানায় একটি জিডি করেছিলেন। তিনি বলেন, “ঘটনাটি শুনেছি। আমি নিজে গিয়ে তদন্ত করব। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ এম মিজানুর রহমান বুলেট,কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : 

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন