Latest

Country

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহত চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে মো. মামুন হোসেন ও মোতালেব হোসেনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইশার আলী, মো. মামুন হোসেন ও মোতালেব হোসেন তিনজন সকালে তিনটি গরুবোঝাই ভ্যানে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কুমিরার বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এর ফলে চালক নিয়ন্ত্রণ হারান এবং ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লূৎফল কবির জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ইশার আলী নিহত হয়েছেন। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

২৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন