Latest

Country

ফরিদপুরে ১৮ চোরাই ইজিবাইক উদ্ধার, চক্রের ১২ সদস্য গ্রেফতার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি করে আসা একটি পেশাদার চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, কোতয়ালী থানার একটি ইজিবাইক পার্কিং থেকে চুরির ঘটনায় ভুক্তভোগী ইজিবাইক চালক মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রথমে একজনকে গ্রেফতার করা হয়, এরপর পর্যায়ক্রমে চক্রের অন্যান্য সদস্যদেরও আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোজাম্মেল ম-ল, ইলিয়াস হোসেন, আবুল হোসেন মোল্লা, তানভীর শেখ, আওয়াল বিশ্বাস, বদিউজ্জামান মোল্লা, মৃদুল, মিলন খান, মোঃ আশরাফ, শহীদ শিকদার, জুয়েল রানা ও রনি মিয়া। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চুরি করা ইজিবাইকগুলো অংশভাগ করে রং পরিবর্তন ও ইঞ্জিন-চেসিস নম্বর বিকৃত করে বিক্রি করত।

পুলিশ ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী ও কোতয়ালীসহ শরীয়তপুর ও মাগুরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৮টি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করেছে। এর মধ্যে ১৩টি সচল, ৫টি অচল। এছাড়াও বিপুল পরিমাণ ইজিবাইকের যন্ত্রাংশ ও কাটার মেশিন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইজিবাইকগুলোর মধ্যে একটি কোতয়ালী থানার মামলার চুরি হওয়া যান হিসেবে শনাক্ত হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার চোর এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদেরও গ্রেফতারে অভিযান চলমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, আজমির হোসেন, ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

২৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন