Latest

Country

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কাওসার রহমান গ্রেপ্তার

মুসা মিয়া, হিলি (দিনাজপুর)
মুসা মিয়া, হিলি (দিনাজপুর)

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওসার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাওসার রহমান উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি একসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হওয়ায় পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতায় দুই শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৯০-১০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত শিক্ষার্থী সূর্যের বড় ভাই সুজন মিয়া বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ জানায়, মামলার পর কাওসার রহমানকে গ্রেপ্তার করা হলে তিনি প্রায় তিন মাস কারাগারে ছিলেন। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে দায়িত্ব পালন শুরু করেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতের নির্দেশে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্টের ঘটনার পর এজাহারভুক্ত আসামি হিসেবে কাওসার রহমান পলাতক ছিলেন। সে সময় প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আদালতের আদেশে তিনি পুনরায় চেয়ারম্যানের দায়িত্বে ফিরে আসেন।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন