Country
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিলপাড়া গ্রামের খামারি আলমগীর হোসেনের মুরগির খামারে ভুল চিকিৎসার অভিযোগে প্রায় ১৭ হাজার মুরগির মৃত্যুর ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কাজী রিপন, টাঙ্গাইল
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিলপাড়া গ্রামের খামারি আলমগীর হোসেনের মুরগির খামারে ভুল চিকিৎসার অভিযোগে প্রায় ১৭ হাজার মুরগির মৃত্যুর ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্ত্বরে এ মানববন্ধন পালন করেন ক্ষতিগ্রস্থ খামারি আলমগীর হোসেন ও তার গ্রামবাসী। আলমগীর হোসেন দাবি করেছেন, একটি কোম্পানির ইনজেকশন প্রয়োগের পর থেকে তার খামারের মুরগিগুলি মারা যেতে শুরু করে। খামারে মোট ৫৫ হাজার মুরগি থাকা সত্ত্বেও এ পর্যন্ত প্রায় ১৭ হাজার মুরগি মারা গেছে।
তিনি আরও জানান, এ বিষয়ে তিনি প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সংস্থায় লিখিত অভিযোগ প্রদান করেছেন।
২০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর