Latest

Country

নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফল প্রকাশ

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিল-এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে দোয়াত-কলম প্রতীক নিয়ে ৫৬৭ ভোট পেয়ে মমিনুল ইসলাম মমিন সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, আম প্রতীক নিয়ে ৪৮০ ভোট পেয়ে দেলোয়ার হোসেন পিন্টু সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিলস্ হাইস্কুল কেন্দ্রের ভোটকেন্দ্রে টানা ভোটগ্রহণ চলে। পুলিশি কড়া নিরাপত্তার মধ্যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৯৬৮ জন ভোটারের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার অংশগ্রহণ করেন।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আনিছুর রহমান। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

এবারের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, অর্থ সম্পাদক এবং সদস্যসহ মোট ১২টি পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নবনির্বাচিত নেতারা শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

৩৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন