Latest

National

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে রাগিব রউফ চৌধুরীর নাম চূড়ান্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তিনি ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রউফ চৌধুরীর পুত্র। পারিবারিকভাবেই তিনি রাজনৈতিক ও সামাজিক সচেতনতার পরিবেশে বেড়ে উঠেছেন।

শিক্ষাজীবনে রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি ভারতের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানকার দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে লন্ডনের ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করে আইন পেশায় যুক্ত হন।

দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় সক্রিয় থাকা রাগিব রউফ চৌধুরীর নিয়োগ আইন অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

৪২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন