Latest

Country

ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য মানববন্ধন অনুষ্ঠিত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং কার্যক্রমে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ফরিদপুর জেলা শাখা।

মানববন্ধনে বক্তৃতা করেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তারেক আইয়ুব খান, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সহ-সভাপতি মনিরুজ্জামান ও আশরাফুজ্জামান দুলাল, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা নীলুফা ইয়াসমিন রুবি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক রবিউল হাসান রাজিব।

বক্তারা বলেন, বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালককে বাধা দেওয়া এবং হুমকি প্রদান আইনবিরুদ্ধ ও নিন্দনীয়। তারা আরও উল্লেখ করেন, এই ধরনের আচরণ ভোক্তাদের অধিকার রক্ষার কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে। বক্তারা দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে আরও বলা হয়, ভোক্তা স্বার্থ রক্ষার জন্য নিয়মিত বাজার তদারকি অত্যন্ত জরুরি। যদি এমন হামলা ও হুমকি চলতে থাকে, তবে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার চকবাজার এলাকায় বাজার মনিটরিংকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের সঙ্গে অসদাচরণ করা হয়। এ ঘটনার প্রতিবাদে পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন