Latest

Country

অনিয়ম-দুর্নীতিতে শূন্য সহনশীলতা: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেছেন, যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সন্ধ্যায় বিসিএস লাইভস্টক একাডেমি-এ নবনিয়োগপ্রাপ্ত ৪৪তম বিসিএস (পশুসম্পদ) ক্যাডার কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। যেসব স্থানে সমস্যা চিহ্নিত হবে, সেসব ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ৪৪তম বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত ১৯৫ জন কর্মকর্তা অংশ নেন।

মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। এছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন