Latest

Country

নওগাঁয় উদ্ধার ১২৬টি মোবাইল মালিকদের হাতে হস্তান্তর

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে হারানো ও চুরি যাওয়া ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ।

উদ্ধার হওয়া এসব মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোবাইল ফিরে পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উদ্ধারকৃত মোবাইলগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হওয়ার পর আইসিটি শাখার একটি বিশেষ টিম এসব বিষয়ে নিয়মিত অনুসন্ধান চালায়। জিডির ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় তদন্ত করে হারানো বা চুরি হওয়া মোবাইল শনাক্ত ও উদ্ধার করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বহুমুখী ব্যস্ততার কারণে সব হারানো মোবাইল উদ্ধার সবসময় সম্ভব হয় না। তবে হারানো মোবাইল উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন