Latest

Country

পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ

মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী
মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে এক সংখ্যালঘু পরিবারের বিরুদ্ধে হামলা, নির্যাতন ও জমি দখলের অভিযোগ উঠেছে।

অভিযোগকারী গোপাল মাঝি বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তার পরিবারকে হুমকি দিয়ে জমি দখলের চেষ্টা করছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গোপাল মাঝি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, মরিচবুনিয়ার মৌজায় তার নামে প্রায় ৪০ শতাংশ জমি রয়েছে। অভিযোগ, স্থানীয় কৃষক দল-এর সদস্য জাকির ভূইয়া, সুমন প্যাদা, নাসির আকন, হারুন মাতবর, জাফর ভূইয়া, নিজাম প্যাদা প্রভৃতি ব্যক্তি বিভিন্ন সময় তাদের ওপর হুমকি ও সহিংসতা চালাচ্ছেন।

তিনি আরও জানান, থানায় অভিযোগ দেওয়ার পরও প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে ভয় সৃষ্টি করছে। এমনকি তার সন্তানদের স্কুলে যাওয়া এবং দেশের বাইরে, ভারতে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

গোপাল মাঝি বলেন, “গত ১৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় তারা আমাকে ঘেরাও করে মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে হত্যা চেষ্টা চালায়। আমার ভাই ও আমি গুরুতর আহত হয়েছি এবং বর্তমানে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন।” হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ ২ লাখ ২০ হাজার টাকা এবং দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত জাকির ভূইয়া দাবি করেন, তার জামাই সুমন পাঁচ বছর আগে জমি ক্রয় করেছেন এবং সেখানে বসতঘর নির্মাণ করেছেন। তিনি বলেন, বিষয়টি স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়েছে এবং ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, “মারামারির ঘটনা আমরা জানি, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে দেশের বাইরে যাওয়ার হুমকির অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

২৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন