Latest

Country

কলাপাড়ায় একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কলাপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

এতে অংশ নেন উপজেলা ও পৌর বিএনপি, তাদের সহযোগী সংগঠন এবং বিভিন্ন দলীয় শাখার নেতাকর্মীরা।

রাত ১২টা ৩ মিনিটে শুরু হওয়া শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুষ্প অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ভাষা শহীদদের আত্মত্যাগকে জাতিসত্তার ভিত্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, “তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব।”
পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী বলেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষা ও শহীদদের ত্যাগ স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। একুশের চেতনা আমাদের ঐক্য ও সংহতির শিক্ষা দেয়।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাসির খন্দকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নান্নু মুন্সি এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

২৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন