Latest

Country

গভীর শ্রদ্ধায় সাতক্ষীরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সাতক্ষীরায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকেই শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে মানুষের ঢল নামে। প্রাঙ্গণে ভেসে আসে অমর একুশের কালজয়ী সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’, যা পুরো পরিবেশকে করে তোলে আবেগঘন।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে জেলা প্রশাসক আফরোজা আখতার ও পুলিশ সুপার আরেফিন জুয়েলের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জেলা বিএনপি, সাতক্ষীরা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবকে ভরে ওঠে শহীদ মিনার চত্বর। ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে নানা বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে প্রথম প্রহর। শ্রদ্ধা জানাতে আসা মানুষরা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগই বাঙালির স্বাধীনতা ও আত্মমর্যাদার চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন