Latest

Country

৩১ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুরের বদরগঞ্জ উপজেলা সদর থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শফি উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। তিনি দীর্ঘ ৩১ বছর ধরে নাম-পরিচয় পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব সূত্র জানায়, ১৯৯৫ সালে রংপুরের মিঠাপুকুর উপজেলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শফি উদ্দিন তার ফুফাতো বোনকে হত্যা করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলার বিচারিক কার্যক্রম শেষে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।

রায়ের পর থেকেই শফি উদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তিনি পাশের বদরগঞ্জ উপজেলা সদরে ভিন্ন পরিচয়ে বসবাস শুরু করেন। সম্প্রতি নিহতের পরিবার তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। এর ভিত্তিতে র‌্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা চালিয়ে বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জ পৌর এলাকার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শফি উদ্দিনের বাড়ি মিঠাপুকুর উপজেলার খামার কুর্শা গ্রামে। তার পিতার নাম কফিল উদ্দিন।

র‌্যাব কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

২৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন