Latest

Country

যশোরে রমজানের রাতে গ্রাম্য চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল, যশোর
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল, যশোর

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলায় পবিত্র রমজানের রাতে নৃশংসভাবে হত্যা হয়েছেন স্থানীয় চিকিৎসক আল-আমিন (৩২)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নাভারণ গাতিপাড়া মোড়ের ‘তারের বেড়া’ এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

স্থানীয় বাসিন্দা আল-আমিন বারিপোতা গ্রামের, রফিকুল ইসলামের ছেলে। তিনি উপজেলার একটি চিকিৎসা চেম্বার পরিচালনা করতেন এবং এলাকায় সুপরিচিত ছিলেন।

প্রতিদিনের মতো তিনি তারাবির নামাজের জন্য বের হলে, বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তদের দ্বারা অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনা জানার পর স্থানীয়রা শোক ও আতঙ্কে ভেঙে পড়ে এবং রাতেই বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে উপস্থিত হন। শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে।

শার্শা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) শাহ-আলম বলেন, “প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হামলা মনে হচ্ছে। হত্যার পেছনের কারণ উদঘাটনে আমরা বিভিন্ন দিক খতিয়ে দেখছি। ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব বিরোধ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন