Latest

Country

রমজানে বাজার স্থিতিশীল রাখতে সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সাভার ও আশুলিয়ায় রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের গেন্ডা বাজার এবং আশুলিয়ার বাইপাইল কাঁচাবাজারসহ বিভিন্ন আড়তে অভিযান চলে।

সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন এবং আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। তারা বাজারে গিয়ে পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয়ের রশিদ এবং দাম যাচাই করেছেন।

এসময় সরকারি নির্দেশনা অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে সাভারের পাঁচটি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা এবং আশুলিয়ার একটি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি দোকানকে সতর্ক করা হয়েছে।

সাভারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন জানান, রমজান চলাকালীন এই ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হবে।

৩০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন