Latest

National

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, “দেড় যুগ পর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। এ কারণে জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে আমরা দ্রুত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চাই। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে গণতান্ত্রিক সংস্কার প্রণয়ন এবং অগ্রাধিকার নির্ধারণ আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং নৈতিকতা উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে এবং বাজেট মঞ্জুরির বিষয়গুলো অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে।

মন্ত্রী সভায় জানান, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে একটি সঠিক পরিকল্পনা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানদের নির্দেশ দেন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সুপারিশমালা তৈরির, যা দ্বারা সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অণুবিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন