Latest

Country

নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই

দেবল চন্দ্র দাস, নেত্রকোণা
দেবল চন্দ্র দাস, নেত্রকোণা

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোণার হাওরাঞ্চলের মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে দুই পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।

আগুনে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। তবে এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি।

মদনের ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের মানিক মিয়া ও লিংকন মিয়ার বাড়িতে বুধবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে পাশের লিংকন মিয়ার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

মদন থানার এসআই উত্তম কুমার জানান, আগুন নেভাতে বনতিয়শ্রী, হাসনপুর ও দেওসহিলা গ্রামের স্থানীয়রা প্রচেষ্টা চালান। হাওরপাড়ের গ্রামটির যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় দমকল বাহিনী প্রায় দেড় ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ঘরে থাকা নগদ টাকা, ৩৫০ মন ধান-চাল, আসবাবপত্রসহ সবই পুড়ে গেছে। দুই ভুক্তভোগী পরিবার দাবি করেছে, তাদের ঘর ও ঘরে থাকা মালামালের ক্ষয়ক্ষতি অন্তত ৩৫ লাখ টাকার।

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন