Latest

Country

আলফাডাঙ্গায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতার নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।

বুধবার বিকেলে উপজেলা ছাত্রলীগ নেতা শেখ সৌরভ ও মো. শাওনের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে চর্চা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে পতাকা উত্তোলন করা হচ্ছে এবং স্লোগান দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার টিটো বলেন, দুপুরের দিকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। তিনি দাবি করেন, বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার অনুসারীদের দমিয়ে রাখা সম্ভব নয়।

অন্যদিকে আলফাডাঙ্গা থানা-এর পরিদর্শক (ওসি) আবুল হাসনাত খান বলেন, বিষয়টি তার জানা নেই এবং এ নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগও পাওয়া যায়নি। তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও পর্যবেক্ষণের সুযোগ সবসময় তাদের থাকে না।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন