Latest

Country

চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তমিজ উদ্দিন

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব তমিজ উদ্দিন চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত ধামরাই গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

বুধবার রাতে ধামরাই পৌর শহরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় তিনি বলেন, দলের নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তারা প্রকৃতপক্ষে দলের কেউ নয়। তারা সুযোগসন্ধানী মহল—ক্ষমতায় যে দল থাকে, তাদের নাম ভাঙিয়েই ফায়দা লুটে থাকে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ধামরাই প্রেসক্লাব-এর নেতৃবৃন্দসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

৩২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন