Latest

Country

পাবনার আটঘরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার আটঘরিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কামরুল ইসলামকে (৩২) আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামের লোকমান হোসেনের (৫৫) সঙ্গে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কথাকাটাকাটির এক পর্যায়ে কামরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় লোকমান হোসেন ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা ঘটনার খবর পেয়ে কামরুলকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, কামরুল মাদকাসক্ত এবং এর আগেও টাকার জন্য বাবাকে মারধর করেছে। প্রাথমিক ধারণা, নেশার টাকার জন্যই ছেলে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন