Latest

Country

নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুস সাত্তার, নড়াইল
আব্দুস সাত্তার, নড়াইল

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইল জেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে কেন্দ্র করে শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা সরকারি গণগ্রন্থাগারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দুইটি ক্যাটাগরিতে আয়োজন করা হয়। এতে শিশুরা রঙ তুলিতে ভাষা আন্দোলন, শহীদ মিনার, প্রভাত ফেরীসহ বিভিন্ন দৃশ্য অঙ্কিত করেন।

অপরদিকে রচনা প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি ক্যাটাগরি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। উভয় প্রতিযোগিতায় প্রায় দেড়শত শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগীরা রচনা লেখেন ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা’, ‘ভাষার অপব্যবহার ও সচেতনতা’, এবং ‘একুশের চেতনা ও বর্তমান প্রজন্ম’ বিষয়গুলো নিয়ে।

নড়াইল জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ মনিরুজ্জামান জানান, আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেই দিন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন