Latest

Country

চাঁদপুরে অন্ধ হাফেজ ও শহীদ পরিবারের মাঝে ইফতার উপহার বিতরণ

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে ১৬ জন অন্ধ হাফেজ এবং জুলাই আন্দোলনে নিহত ২৪ শহীদ পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক নামে স্বেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন সম্পন্ন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী অন্ধ হাফেজ ও শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। তিনি বলেন, সাংবাদিকরা কেবল পেশাগত কাজে নয়, সামাজিক ও মানবিক কাজে থেকেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে এই সামান্য উপহার বিতরণ সেই ধারাবাহিকতার অংশ।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমএ লতিফ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জালাল চৌধুরী, সিনিয়র সদস্য মো: মুনীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক শরীফুল ইসলাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা এবং জেলা ছাত্রশক্তি সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিহাব মির্জা।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক অতিথি অন্ধ হাফেজ ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করেন। উল্লেখ্য, ২০২৫ সালেও একই সংগঠন তাদের পাশে থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছিল।

২৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন