Latest

Country

টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
টেকনাফের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সমুদ্র সৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সৈকতের উত্তর লম্বরী ও মিটাপানিরছড়া নৌঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, সকালে সৈকতের তীরে দুটি মরদেহ ভেসে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মেরিন ড্রাইভ এলাকায় মরদেহ ভেসে আসার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

পুলিশ জানায়, তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না। অন্যদিকে তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন