Latest

Country

মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি 

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরা জেলায় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও তাদের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) শহরের মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাগুরা-১ আসনে ‘মই’ প্রতীকের প্রার্থী প্রকৌশলী শম্পা বসু।

এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচনী কর্মকর্তা শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও চিকিৎসার বাণিজ্যিকীকরণ বন্ধ, কৃষকের ন্যায্য মূল্য ও শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ, রেশনিং ব্যবস্থা চালু, সামাজিক ভাতা বৃদ্ধি, বেকার ভাতা প্রবর্তন, কৃষিভিত্তিক শিল্প স্থাপন, বন্ধ টেক্সটাইল মিল চালু, মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং সদর হাসপাতালে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

শম্পা বসু বলেন, নির্বাচনে প্রাপ্ত ভোট সংখ্যা কম হলেও তা আদর্শভিত্তিক রাজনীতির প্রতি মানুষের সমর্থনের প্রতিফলন। সীমিত সামর্থ্য ও প্রতিকূলতার মধ্যেও যারা প্রচারণা ও আর্থিক সহায়তা দিয়েছেন এবং ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘমেয়াদি এবং ফলাফল যাই হোক, জনগণের পক্ষে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি মাগুরা-১ ও মাগুরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে জেলার দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

৩৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন