মন্ত্রিসভার শপথ : যানজট এড়াতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ ভবন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকের সমাগম ধারণা করা হচ্ছে।
এতে যানজট এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বিশেষ নির্দেশনা দিয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠান চলাকালীন সংসদ ভবনের সামনে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যানচলাচল সীমিত থাকবে।
ডাইভারশন ও বিকল্প রুটসমূহ:
মিরপুর রোড থেকে ফার্মগেট: মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং-এর মাধ্যমে ডানে মোড় নিয়ে ফার্মগেট অভিমুখ।
ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি-২৭ হতে আসাদগেট, প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং-এ ডানে মোড় নিয়ে ফার্মগেট।
আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং: আসাদগেট বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর), প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং-এ ডানে মোড় নিয়ে ফার্মগেট।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: খেজুর বাগান ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, প্রতিরক্ষা গ্যাপ, আসাদগেট হয়ে ধানমন্ডি।
মিরপুর রোড থেকে ধানমন্ডি: মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্লকেড সরিয়ে শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ফার্মগেট এক্সিট র্যাম্প বন্ধ থাকায় এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করতে হবে।
ডিএমপি সব ধরনের যানবাহন চালকদের মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে। নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
২৮৬ বার পড়া হয়েছে
