Latest

Country

মাগুরা আইনজীবী সমিতিতে সভাপতি মিজান, সাধারণ সম্পাদক টগর

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনব্যাপী ভোটগ্রহণের মধ্য দিয়ে মাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শাহেদ হাসান টগর নির্বাচিত হয়েছেন।

রোববার মাগুরা জেলা আইনজীবী সমিতির বার ভবনে সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির মোট ২৮২ জন ভোটারের মধ্যে ২২৬ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, সহসভাপতি পদে অ্যাডভোকেট মেহেদি হাসান লিপন নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি শাখা) পদে অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানি শাখা) পদে অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনী বিজয়ী হন।

এ ছাড়া ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট তাসলিমা আক্তার পপি, হিসাবরক্ষক পদে অ্যাডভোকেট রেজাউল ইসলাম এবং গ্রন্থাগারিক পদে অ্যাডভোকেট জাকির হোসেন বিশ্বাস নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আনোয়ার জাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র অ্যাডভোকেট শিবপ্রসাদ ভট্টাচার্য।

২৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন