Latest

Country

টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোভ্যান সংঘর্ষে দুইজন নিহত

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকার এবং ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন।

নিহতরা হলেন কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামের ভ্যান চালক মোহাম্মদ আমির আলী এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে শরীফ উদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি অটোভ্যানকে আঘাত করে। এতে ভ্যান চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন