Latest

Country

এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবে কলাপাড়া নাগরিক সমাজের উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র মোস্তফা জামান সুজন। তিনি বলেন, পটুয়াখালী-৪ আসনটি প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আসনের অন্তর্ভুক্ত দুটি উপজেলা, তিনটি থানা ও দুটি পৌরসভা নিয়ে গঠিত বিস্তৃত জনপদ বরিশাল বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, কলাপাড়া উপজেলায় দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। এর মধ্যে রয়েছে শের-ই-বাংলা নৌঘাঁটি, পায়রা সমুদ্র বন্দর, ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী বিদ্যুৎ প্ল্যান্ট, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, রাডার স্টেশন, মৎস্য অবতরণ কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র, মৎস্য গবেষণা কেন্দ্র, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, মা ইলিশ প্রজনন কেন্দ্র ও অভয়াশ্রম।

সুজন বলেন, এ জনপদের পরিকল্পিত ও টেকসই উন্নয়নের স্বার্থে অভিজ্ঞ ও দক্ষ সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে যে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তিনি সফলভাবে তা পালন করতে সক্ষম হবেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে তিনি উপকূলীয় এই অঞ্চলকে অর্থনৈতিক উন্নয়নের করিডোরে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় তিন লাখ ভোটারের প্রত্যাশা- এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা হোক। উপকূলীয় জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে অবহেলার শিকার হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, সম্ভাবনাময় এই অঞ্চলকে এগিয়ে নিতে তার মতো অভিজ্ঞ নেতার মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি সময়ের দাবি।

৩৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন