Latest

Country

রাজশাহী-১: ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন পরাজয়ের পর ভোট পুনর্গণনার দাবি তুলেছেন। এ আসনে তার ও বিজয়ী জামায়াত কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের মধ্যে ব্যবধান ছিল মাত্র ১ হাজার ৮৮৪ ভোট।

শরীফ উদ্দীন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে প্রায় ৭ হাজার ৭৮৬টি ভোট বাতিল হয়েছে, যা অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ। তিনি অভিযোগ করেছেন, ভোটের দিন কিছু কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাদের ভূমিকা পক্ষপাতদুষ্ট ছিল। একই এলাকায় অন্যান্য কেন্দ্রে বিএনপি প্রার্থী এগিয়ে থাকলেও কিছু নির্দিষ্ট কেন্দ্রে ফলাফলে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেছে।

আবেদনের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার বিষয়টি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনার জন্য।

বিএনপি প্রার্থীর পক্ষ থেকে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়েছে, তারা ভোট বাতিল ও কেন্দ্রে অনিয়মের প্রমাণ সংগ্রহ করেছেন। ফলাফলের সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করা হচ্ছে। পাশাপাশি নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত, ধৈর্যশীল ও সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন