Latest

National

জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন। শনিবার সকালে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৯টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৩ নম্বর ফ্লাইটে তিনি রওনা দেন। ইমিগ্রেশনের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি বিদেশি নাগরিক এবং পারিবারিক কারণে ছুটি নিয়ে জার্মানিতে গেছেন। তার বিদেশ যাত্রা নিয়ে সরকারের উচ্চপর্যায় থেকে কোনো নেতিবাচক প্রতিবেদন ছিল না বলেও সূত্রটি উল্লেখ করে।

এদিকে তার এক সহকর্মী জানান, গত ৯ ও ১০ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন ফয়েজ আহমদ তৈয়্যব। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ—দুই বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়। সহকর্মীর ভাষ্য, স্বাভাবিক জীবনে ফেরার অংশ হিসেবেই তিনি বিদেশে গেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ মার্চ তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ হিসেবে দায়িত্ব পালন করেন।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন