Latest

Country

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবক খুন, অভিযুক্ত পলাতক

বগুড়া প্রতিনিধি
বগুড়া প্রতিনিধি

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়া শহরে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফাহিম হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (সকাল সাড়ে ৯টা) শহরের মাটিডালি এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে এলাকাজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে।

নিহত ফাহিম বগুড়া সদরের নওদাপাড়া দক্ষিণ এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি একটি ঢালাই কারখানায় কর্মরত ছিলেন। তবে তার ভাইয়ের দাবি, ফাহিম ছাত্রদলের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মাটিডালি বাজার এলাকার আব্দুল হান্নানের ছেলে তনয় দীর্ঘদিন ধরে ফাহিমের বোনকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। সম্প্রতি ফাহিমের বোনের বিয়ে অন্যত্র দেওয়া হলে অভিযুক্ত তনয় আরও ক্ষুব্ধ হয়ে ওঠে বলে দাবি পরিবারের।

শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে মাটিডালি বাজার এলাকায় ফাহিমের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, পেছন দিক থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্বজনদের কান্নায় হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন শুক্রবার বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় আলিফ নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়। সাম্প্রতিক ধারাবাহিক সহিংস ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে।

২৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন