Latest

Country

নারায়ণগঞ্জ-৫: ফলাফল নিয়ে ১১ দলের উদ্বেগ, ফল পাল্টানোর অভিযোগ

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের ফলাফল নিয়ে ১১ দলীয় জোট ও খেলাফত মজলিস উদ্বেগ প্রকাশ করেছে।

দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বলেন, ফলাফল পরিকল্পিতভাবে পরিবর্তন করা হয়েছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে তিনি দাবি করেন, নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এবং দেওয়াল ঘড়ি প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, যা ব্যালট বক্সের ফলাফলে প্রতিফলিত হয়েছে।

তবে গণনার সময় নানা অনিয়ম ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। এবিএম সিরাজুল মামুনের অভিযোগের মধ্যে রয়েছে: বিভিন্ন কেন্দ্রে দেওয়াল ঘড়ির এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া, অনেক কেন্দ্রে এজেন্টদের ভোট গণনা কক্ষের বাইরে রাখা হয়েছে, সিসিটিভির আওতার বাইরে ভোট গণনা করা হয়েছে, বাতিল ভোট ধানের শীষ প্রতীকের পক্ষে গণনা করা হয়েছে, রেজাল্ট না লিখে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রাথমিকভাবে তাকে বিজয়ী দেখানো হলেও চূড়ান্ত ফলাফলে তা রহস্যজনকভাবে পরিবর্তন করা হয়েছে। পরিকল্পিতভাবে ফলাফল টেম্পারিং করে বিএনপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

এই ঘটনার প্রেক্ষিতে জেলা নির্বাচন অফিস ও প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবিএম সিরাজুল মামুন দাবি করেছেন, প্রতিটি কেন্দ্রে পুনরায় স্বচ্ছভাবে গণনা করে জনগণের প্রকৃত রায় ফিরিয়ে আনা হোক। তিনি একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলন এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ আসনের এই ফলাফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখন সংশ্লিষ্টদের দৃষ্টি নির্বাচনি কমিশনের পদক্ষেপের দিকে রয়েছে।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন