Latest

Country

হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু আমদানি-রপ্তানি কার্যক্রম

মুসা মিয়া, হিলি 
মুসা মিয়া, হিলি 

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা তিন দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে কার্যক্রম চালু হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরকারি নির্বাহী আদেশে বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার যুক্ত হওয়ায় টানা তিন দিন বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম দুই দিন বন্ধ থাকলেও ভোটের দিন বৃহস্পতিবার একদিন পাসপোর্টধারী যাত্রীদের পারাপার বন্ধ রাখা হয়। তবে শুক্রবার সকাল থেকে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন, কার্যক্রম পুনরায় চালু হওয়ায় দ্রুত সময়ের মধ্যেই পণ্য পরিবহন ও বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক গতিতে ফিরে আসবে।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন