Latest

Country

গাইবান্ধায় দুর্বৃত্তের কুড়ালের আঘাতে এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকায় দুর্বৃত্তের কুড়ালের আঘাতে অমিতাভ চন্দ্র সুজন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনা ঘটে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে।

নিহত অমিতাভ চন্দ্র সুজন ওই এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় জজ কোটের মহুরী ছিলেন।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের দাবী, অমিতাভ চন্দ্র সুজন বাড়ীতে অবস্থানকালে হঠাৎ হামলার শিকার হন। দুর্বৃত্তরা তার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, “আজ সন্ধ্যায় অমিতাভ চন্দ্র সুজন বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কে বা কারা কুড়াল দিয়ে তাকে আঘাত করে। স্বজনরা দ্রুত তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নেয়ার পথে তিনি মারা যান।”

২৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন