Latest

Country

নারায়ণগঞ্জে সেলুনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৩ জন দগ্ধ

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি চুলকাটার সেলুনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সস্তাপুর এলাকার ঢাকা টেক্সটাইল মিলের কাছে মিন্টুর সেলুনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাস্টম মোড় পর্যন্ত সড়কের বামপাশে থাকা তিতাস গ্যাসের সংযোগ পাইপ থেকে গ্যাস লিকেজ হওয়ার কারণে সেলুনে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। এতে সেলুন মালিক নরসুন্দর মিন্টু এবং পথচারী শিশুসহ আরও একজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করেছেন। দগ্ধদের শরীরের বিভিন্ন অংশে ঝলসে যায়, এবং তাদের অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান জানান, খবর পেয়ে তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে টিম পাঠিয়েছে।

২৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন