Latest

Country

রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুর সদর-৩ আসনের প্রার্থী ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বৃহস্পতিবার ভোট দেননি।

ভোটগ্রহণের দিন তিনি নগরীর নিউসেনপাড়া মহল্লার পৈত্রিক বাসা ‘স্কাই ভিউ’-তেই অবস্থান করেন। তবে সারাদিন তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

দলীয় সূত্রে সকালে জানানো হয়েছিল, জিএম কাদের সকাল ৮টায় বাসা থেকে প্রায় ৫০০ গজ দূরের শিক্ষাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। কিন্তু সকাল থেকে জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের ফোনে সাড়া পাওয়া যায়নি।

দুপুর ৩টার দিকে স্কাই ভিউ বাসভবনে গিয়ে দেখা যায়, বাসার প্রধান ফটকসহ সব দরজা বন্ধ। বাইরে কোনো নেতা-কর্মীর উপস্থিতি ছিল না। কেবল একটি অনলাইন পোর্টালের সাংবাদিকের মোটরসাইকেল বাসার সামনে দাঁড়িয়ে ছিল। বাসার পেছন দিক দিয়ে প্রবেশ করলে কয়েকজন সাংবাদিককে অপেক্ষমাণ অবস্থায় দেখা যায়।

দুপুর ৩টা ৫ মিনিটে জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) তৈয়ব আহাম্মেদ সাংবাদিকদের জানান, ‘স্যার এখন কোনো কথা বলবেন না। ফলাফল ঘোষণার পর তিনি প্রতিক্রিয়া জানাবেন।’ তিনি জিএম কাদের ভোট দিতে যাবেন কি না—এ বিষয়ে কোনো মন্তব্য না করে ভেতরে চলে যান।

এদিকে বাসা থেকে বের হওয়ার সময় জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আরিফ আলী বলেন, ‘স্যারের মন-মেজাজ ভালো নেই। নির্বাচনের ফল ভালো হবে বলে তিনি মনে করছেন না।’ তিনি আরও দাবি করেন, আসনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাদের দেওয়া নির্বাচনী খরচের টাকা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাছে ঠিকভাবে পৌঁছেনি—এ নিয়ে তিনি অসন্তুষ্ট।

বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত জিএম কাদের বাসা থেকে বের হননি। দলের এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, চেয়ারম্যানের ভোট না দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত।

তবে এ বিষয়ে জিএম কাদেরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

৩৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন