Latest

Country

ভোটের আগের রাতে সারাদেশে ভোট কারচুপি ও অনিয়ম

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের আগের দিন বুধবার দিবাগত সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন জায়গায় ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় একটি কেন্দ্রে ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট উদ্ধার করা হয়। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ। তিনি জানান, খবর পেয়ে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে। সত্যতা পাওয়ার পর প্রিজাইডিং অফিসারকে বহিষ্কার করা হয়। নতুন করে কেন্দ্রের দায়িত্ব গ্রহণ করেছেন শহীদ নুর আলী কলেজের প্রভাষক সামছুজ্জামান খান। রিটার্নিং কর্মকর্তা জানান, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’

সিলেট:


সিলেট নগরীতে পর্যবেক্ষক পরিচয়ে একটি ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করার অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টা ৫০ মিনিটে মিরাবাজার এলাকার শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক আচরণ করে নিজেদের ‘পর্যবেক্ষক’ পরিচয় দিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করলে এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় তারা তিনজনকে আটক করে কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া:

বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের এক নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১০টার দিকে শহরের ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম নাসিরুল ইসলাম। তিনি বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জামায়াত সেক্রেটারি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, রাত ১০টার দিকে খবর আসে ১০ থেকে ১৫ জন ব্যক্তি কেন্দ্রে অনধিকারভাবে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে নাসিরুলকে আটক করা হয়। আটক ব্যক্তি দাবি করেছেন, তিনি কেবল পোলিং এজেন্টদের তালিকা দিতে কেন্দ্রের মধ্যে গিয়েছিলেন। তবে ম্যাজিস্ট্রেটের মতে, রাতে কেন্দ্রের ভেতরে তালিকা দেওয়ার অনুমতি নেই।প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মুচলেকা নেওয়ার পর, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত নেতা আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন দাবি করেন, তাদের কর্মীরা কেবল প্রিজাইডিং কর্মকর্তার কাছে তালিকা দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তাদের নেতাকে পুলিশে তুলে দেওয়া হয়।

জয়পুরহাট:

জয়পুরহাট-২ আসনের কালাই উপজেলায় ব্যালট পেপার ফটোকপি করে প্রার্থীদের কর্মীদের মাঝে বিতরণের অভিযোগে ফটোকপি দোকানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাত্রাই বাজারে এ ঘটনা ঘটে।

৬৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন